রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
পথকলিদের জন্য স্ব-উদ্যোগী যুব সংঘ পারস্যের আগুন ও পশ্চিমা তৃষ্ণা: পানিপথের যুদ্ধ এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি জাতিসংঘে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় বহুপাক্ষিকতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন আফঈদারা

পথকলিদের জন্য স্ব-উদ্যোগী যুব সংঘ

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মানবতাবাদকে বুকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশু ও পীড়িত মানুষদের পাশে দাঁড়ায় স্ব-উদ্যোগী যুব সংঘ। নিঃস্বার্থ সেবামূলক কাজের অংশ হিসেবে সংঘের উদ্যোগে পথকলি ও তাদের অভিভাবকদের প্রদান করা হয়েছে উপহার সামগ্রী। ঈদুল ফিতর উপলক্ষে মিরপুর ২ নং সেকশনে শতাধিক পথকলিকে উপহার হিসেবে প্রদান করা হয়েছে তাদের প্রিয় নতুন জামা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পথকলিদের সাথে থাকা অভিভাবকদেরও উপহার হিসেবে প্রদান করা হয়েছে নতুন পোষাক। সম্প্রতি (১৮ মার্চ) মিরপুর ২নং সেকশনের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় পথকলিদের উপহার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান বিন শফিক (সোহাগ)। উপহার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে পথকলিদের হাতে ঈদের নতুন জামা তুলে দেন মিরপুর থানাধীন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্ব-উদ্যোগী যুব সংঘের সহ-সভাপতি মোঃ শামীম। এসময় উপস্থিত ছিলেন  স্ব-উদ্যোগী যুব সংঘের কো-অর্ডিনেটর ও সমাজসেবক মোহাম্মদ হাসিব মুজতাবা এবং স্ব-উদ্যোগীর সক্রিয় সদস্য মোহাম্মদ মাসুদ, জাহিদ, ওরিন, মামুন, ডালিম, ওবাইদুল, সেলিম, ডিপলু, কবির, রন্টি, আজাদ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
পথকলিদের জন্য এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্ব-উদ্যোগী যুব সংঘের সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়ক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং এঞ্জেল কেয়ার স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মুন্না।
পথকলি ও তাদের অভিভাবকদের জন্য উপহার প্রদানের মতো মানবিক আয়োজন নিয়ে স্ব-উদ্যোগী যুব সংঘের কো-অর্ডিনেটর ও সমাজসেবক মোহাম্মদ হাসিব মুজতাবা বলেন, ‘সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে সচেষ্ট স্ব-উদ্যোগী যুব সংঘ। আমরা সীমিত সামর্থ ব্যবহার করে পথকলি ও তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করি। পথকলিদের একচিলতে হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com