সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ১৬ জানুয়ারি সকালে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আইইউবিএটির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পুুস্পস্তবক অর্পণ করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক সাদা কবুতর অবমুক্ত করা হয়। ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় সকাল ১০টায় যাতে সকল অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আইইউবিএটির শিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক ও খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান। শিক্ষা ও গবেষণার গুণগত মানে আইইউবিএটি দীর্ঘদিন ধরে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com