শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন বার্ধক্যজনিত কারণে শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি খান সাহেব শেখ মোশাররফ হোসেন এর বড় সন্তান।মৃত: কালে তার বয়স হয়েছিল ৮৫, বছর। পরিবার সূত্রে জানা যায়, তিনি রাজধানীর ঢাকা স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রোববার জোহর নামাজের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত (খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজ) বাঘিয়ার ঘাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, টুনিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। শেখ কবির হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক প্রকাশ করা হয়েছে এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com