শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ জন আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার (১৫ ফেব্রƒয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী বাসটি ফকিরহাট এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পৌনে এক ঘন্টার মত যানবাহন চলাচল বন্ধ ছিল। আহতরা হলেন ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার(৪৫), নাছিমা বেগম(৬০), শিল্পী মন্ডল(৪০), রাজিয়া বেগম(৫০), সোনিয়া আক্তার(৩৫), নিরঞ্জন কুমার দাশ(৫০), হালিমা বেগম(৪২), মিনতী রানী ঢালী(৪০), কপিল রায়(৩৫) সহ ১৫জন আহত হয়েছেন। বাগেরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো: বজলুর রহমান জানান, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে ৬জন নারী ও ৯জন পুরুষ রয়েছে। আহতরা বেশীরভাগ যাত্রী রূপসী বাসের বলে তিনি জানান। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস দুটিকে সড়কের উপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে রুপসী বাসের ব্রেক ফেল করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com