বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরখাস্ত হলেন কুয়েত মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্তদের সেবার জন্য সরকার উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্ধারণ করেছে। তবে ৬ জন চিকিৎসক কর্মস্থলে উপস্থিত না থাকায় তাদের বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এই আদেশ প্রদান করেন। গত বৃহস্পতিবার হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রদান করা রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত চিকিৎসকরা হচ্ছেন, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. হীরস্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. ঊর্মি পারভিন, মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. শারমীন হোসেন এবং আরপি ডা. মুহাম্মদ ফজলুল হক।

এদের মধ্যে ডা. শারমিন এবং ডা. ফজলুল জানিয়েছিলেন, কোভিড-১৯ আক্রান্ত রোগী দেখতে তারা ইচ্ছুক নয়। এছাড়া অন্যরা গত দেড় থেকে ২ মাস ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com