রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে জমাজমি নিয়ে সংঘর্ষে আহত ৬

শাহীন আহমেদ, কুড়িগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গাভেরতল এলাকায় জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, যাত্রাপুর ইউনিয়নের গাভেরতল এলাকায় দীর্ঘদিন ধরে জোবেদ আলীর সাথে তার দু:সম্পর্কের চাচাত ভাই শাহের আলীর জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রোববার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে লাঠিসোঠার আঘাতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com