বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ : দেবি শেঠি

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাপড়ের মাস্ক ব্যবহার সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ বলে জানিয়েছেন উপমহাদেশের খ্যাতনামা চিকিৎসক ড. দেবী শেঠি। সম্প্রতি এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।

ডা. দেবী শেঠি বলেন, যখন আমি অপারেশন করি তখন সার্জিক্যাল মাস্ক পরে নিই; যাতে কাশি দিলে আমার রোগী সংক্রমিত না হন। আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার কেন এই সার্জিক্যাল মাস্ক পরছেন?

বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, আপানি আমাদের ডাক্তার, নার্স প্যারামেডিকস- যারা করোনার রোগীদের সেবা দিচ্ছেন তাদের মাস্কগুলো পরছেন। অথচ আমরা মাস্ক পাচ্ছি না। আপনি জানেন, এতে ডাক্তার-নার্সরা অসুস্থ হয়ে পড়ছেন?

তিনি বলেন, এই মাস্ক মাত্র ছয়ঘণ্টা পরে থাকা যায়; এরপর আপনি কি করেন? বাড়ি যান টেবিলে বা কোথাও রেখে দেন। আপনার শিশু এটা স্পর্শ করতে পারে; এ থেকে সে সংক্রমিত হতে পারে।

দেবী শেঠি বলেন, আপনার নিশ্বাস থেকে যা নির্গত হয় এই মাস্কের (সার্জিক্যাল) উপাদান তা শুষে নিতে পারে না। আপনি যখন এটা ডাস্টবিনে ফেলেন ময়লায়ালা এটা পুনারায় ব্যবহার করতে পারে। এর মাধ্যমে ভাইরাস পুনরায় উৎপাদন করবে।

তিনি বলেন, কোনও সন্দেহ নেই আপনার মাস্ক পরা উচিত। তবে দয়া করে কাপড়ের মাস্ক পরুন। কাপড় কোনও কিছু শুষে নিতে পারে। এটা ধুয়ে দিতে পারেন; শুকাতে পারেন, আবারও পরতে পানে। আপনার ব্যবহারের জন্য কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ। (সূত্র: সমকাল)

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com