বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে করোনায় নতুন আক্রান্ত ২১৯ জন, মৃত্যু ৪

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এ সময় মারা গেছেন ৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৩১। আর মৃত্যু বেড়ে হয়েছে ৫০।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নারায়গঞ্জ, ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহে বেশি আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা.নাসিমা সুলতানা বলেন, মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ তিনজন একজন মহিলা। এদের মধ্যে ২ জনের বয়স ৭০ বছরের বেশি, একজন চিকিৎসক মারা গেছেন তার বয়স ৫০ বছর ও ৩৫-৪০ বছরের মধ্যে একজন। ৩৫-৪০ বছরের মধ্যে যিনি মারা গেছেন তার শরীরে আগে থেকে ক্যান্সার ছিল।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com