রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে সরকারী চাল বিতরণ

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি মধ্যদিয়ে বুধবার সকালে জেলার গৌরনদীকে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি মূল্যের চাল কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, মাহিলাড়া, নলচিড়া ও সরিকল ইউনিয়নের বিভিন্নস্থানে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রমের কঠোরভাবে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজীন।
পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজীন জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রমের অনিয়ম রুখতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। খাঞ্জাপুর ইউনিয়নের এক ইউপি সদস্য সরকারী আইন অমান্য করে একজনের কার্ড আরেকজনকে দেয়ায় তাকে দুইশ’ টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, করোনা ভাইরাস আতংকের মধ্যেও এক নারী মাদারীপুর থেকে গৌরনদীতে বাবার বাড়ি বেড়াতে আসার চেষ্টা করলে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com