শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কৃষকের স্বপ্ন পুড়িয়ে দিল শত্রুরা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১

প্রান্তিক কৃষক মাজহারুল সরকার। নিজের চালের ভাত খাবেন, এমন আশা নিয়ে ৫১ শতক জমিতে রোপণ করেছিলেন বোরো ধানের চারা। কিন্তু বিধিবাম! রাতের আঁধারে কারা যেন ক্ষতিকারক কীটনাশক ছিটিয়ে ধানগাছগুলো পুড়িয়ে ফেলেছে। গতকাল সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে গিয়ে এমনটি দেখা যায়। এ ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন মাজহারুল। জানা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষক মাজহারুল সরকার উত্তর ফরিদপুর গ্রামের মজনু সরকারের ছেলে। তিনি ৫১ শতক জমিতে বোরো ধানের চারা রোপণ করেছিলেন। এ ফসল ঘরে তুলে নিজ পরিবারের খাদ্য চাহিদা মেটাবেন। এমন বুকভরা আশা নিয়ে আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে বোরো ধান আবাদ করেন। মাসখানেক আগে রোপণ করা ক্ষেতটি সম্প্রতি গাঢ় সবুজে পরিণত হয়েছিল। এতে দেখা দিয়েছিল বাম্পার ফলনের সম্ভাবনা। কিন্তু সপ্তাহখানেক আগে রাতের আঁধারে কে বা কারা এই ধানখেতে ক্ষতিকারক কীটনাশক ছিটিয়ে পুড়িয়ে দেয়। এতে করে প্রায় ৩০-৩৫ হাজার টাকা মূল্যের ফসল ক্ষতিগ্রস্ত হয় তার। ক্ষতিগ্রস্ত কৃষক মাজহারুল সরকার বলেন, ধান চাষাবাদে ইতোমধ্যে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। এই টাকা আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ নেয়া। রোপণকৃত ৫১ শতক জমি থেকে প্রায় ৩০-৩৫ মণ ধান উৎপাদন হতো। তিনি আরও বলেন, কারা এই ধান ক্ষেত পুড়িয়ে ফেলেছে, তা ধারণা করতে পারছি। এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নেব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com