বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হ্যারি, মেগান এবং অর্চি রাজপরিবারের ভালবাসা নিয়ে থাকবে

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১

বিস্ফোরক এক সাক্ষাৎকারে ব্রিটিশ রাজ পরিবারের বর্ণবাদী আচরণের যে অভিযোগ মেগান মার্কল ও প্রিন্স হ্যারি তুলেছেন, দু’দিন পর তার প্রতিক্রিয়া জানাল বাকিংহ্যাম প্রাসাদ। প্রাসাদের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজ পরিবারের বিষয়টি পারিবারিক ঘটনা হিসেবেই দেখছে এবং তা ঘরোয়াভাবেই মিটিয়ে ফেলতে চাইছে। রয়টার্স জানিয়েছে, গত মঙ্গলবার রানির পক্ষে বাকিংহ্যাম প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগানের সাম্প্রতিক বছরগুলোতে যে ঝড়ের মধ্য দিয়ে গেছেন, তা জেনে পুরো রাজ পরিবার ব্যথিত। ‘হ্যারি, মেগান এবং তাদের ছেলে অর্চি সবসময়ই রাজপরিবারের ভালবাসা নিয়ে থাকবে।’
অর্চির গায়ের রঙ নিয়ে রাজ পরিবারে উদ্বেগ ছিল বলে যে অভিযোগ মেগান তুলেছেন, তাও গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছেন রানি। যে বিষয়গুলো তোলা হয়েছে, বিশেষ করে বর্ণ নিয়ে, তা উদ্বেগজনক। এক্ষেত্রে ডিউক অব সাসেক্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগানের বোঝার ভুলও হয়ে থাকতে পারে বলে মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।
তারপরও এটা গুরুত্বের সঙ্গে নিয়ে দেখার কথা জানিয়ে রানি পারিবারিকভাবেই এটা মিটিয়ে ফেলার কথা বলেছেন। যুক্তরাজ্যের রাজ পরিবারে মিশ্র বর্ণের প্রথম বধূ হয়ে আসা মেগান গত রোববার সিবিএস টেলিভিশনে ওপরা উইনফ্রিকে দেওয়া সাক্ষাৎকারে রাজ পরিবারে গিয়ে তার বিরূপ অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে।
তিনি বলেছিলেন, অর্চি যখন গর্ভে আসে, তখন তার গায়ের রঙ কতটা কালো হতে পারে, তা নিয়ে উদ্বেগে ছিলেন রাজ পরিবারের সদস্যরা। মেগান বলেছিলেন, বিরূপ পরিস্থিতিতে তিনি এতটাই অসহায় বোধ করছিলেন যে আত্মহত্যার কথাও ভাবতে শুরু করেছিলেন। রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করেছেন মেগান ও হ্যারি।
হ্যারি বলেছেন, তিনি রাজপরিবারের দায়িত্ব ছেড়েছেন বোঝাপড়ার সঙ্কটের কারণে। তাছাড়া তার ভয় ছিল, ইতিহাসের পুনরাবৃত্তি আবার না ঘটে। ১৯৯৭ সালে নিজের মা প্রিন্সেস ডায়ানার মৃত্যু ঘটার দিকেই ইঙ্গিত ছিল হ্যারির। রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে যুবরাজ চার্লসের দুই ছেলের মধ্যে ছোট হলেন হ্যারি। সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে বড় ভাই উইলিয়াম তার চেয়ে এগিয়ে রয়েছেন। মেগান-হ্যারির ওই সাক্ষাৎকার প্রচারের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বলা হচ্ছে, ডায়ানার দুর্ঘটনায় মৃত্যুতে রাজপরিবার যতটা চাপে পড়েছিল, তারপর এত বড় চাপে আর পড়তে হয়নি। সাক্ষাৎকার প্রচারের পর বাকিংহ্যাম প্রাসাদ কিংবা রাজ পরিবারের কারও এ নিয়ে মুখ না খোলা নিয়ে না জল্পনাও চলছিল ব্রিটিশ গণমাধ্যমে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com