রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মশক নিধনে কাউন্সিলরদেরও দায়িত্ব পালনে ঘাটতি আছে: আতিক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১

মশক নিধনে দায়িত্ব পালনে কাউন্সিলরদেরও অবহেলা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল শনিবার (১৩ মার্চ) রাজধানীর ভাটারায় মশা নিধনের ক্রাশ প্রোগ্রামে গিয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে অনেকগুলো চ্যালেঞ্জ আছে বলেই আজ মশার উপদ্রব বেড়েছে। আমাদের মনিটরিংয়ে যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা এখনও সনাতনি পদ্ধতিতে মনিটরিং করছি। এভাবে মনিটরিং করলে চলবে না।’
মেয়র বলেন, ‘আমাদের কাউন্সিলর যারা আছেন, তাদেরও দায়িত্ব নিতে হবে। তাদেরও দায়িত্বে অবহেলা আছে। যারা মশক কর্মী, যারা মশক সুপারভাইজার এবং দেখা শোনা করেন, তাদেরও দায়িত্বে ঘাটতি আছে। সিটি করপোরেশনের কর্মকর্তাদের মনিটরিং না থাকাও বড় কারণ।’ মশক নিধনে গত গত ৮ মার্চ থেকে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ডিএনসিসি। সংস্থাটি জানিয়েছে এ অভিযান চলবে ১৬ মার্চ পর্যন্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com