বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খাদ্য সহায়তার দাবিতে কর্মহীনদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় কর্মহীন ও শ্রমজীবি মানুষ।

রোববার সকাল ১১ টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শত শত স্থানীয় নারী-পুরুষ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে।
বিক্ষোভকারীরা জানান, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত কাজ কর্ম না থাকায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। ঘরে খাবার না থাকায় ত্রাণের দাবিতে তারা জয়মনিরহাট বাসষ্ট্যান্ডে সমবেত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি উপজেলা সদরের দিকে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয়। বাধার মুখে তারা সেখানেই বসে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারীদের একজন জোবেদা বেগম ক্ষোভের সাথে জানান, স্বামীর ব্যবসা বন্ধ। ঘরে খাবার নাই। আমরা কেমন আছি চেয়ারম্যান-মেম্বারের তার কোন খোঁজ খবর নেন না। এমন অবস্থায় কারো কাছে টাকাও চাইতে পারছি না, ভিক্ষাও করতে পারি না। আমরা কোথায় যাবো?
অপর একজন ক্ষোভের সাথে বলেন, গরীব মানুষদের খাদ্য সহায়তা না দিয়ে যাদের টাকা-পয়সা আছে তাদেরকে দেয়া হচ্ছে।
বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে জয়মনিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সরকার ও স্থানীয় প্রশাসনের সুনাম খুন্ন করতে একটি চক্রের ইন্ধনে এ বিক্ষোভ হয়েছে, কর্তৃপক্ষ বিষয়টির ব্যাপারে খোঁজ রাখছেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, সহকারীর কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী সার্কেল এএসপি শওকত আলী, ওসি মুহাঃ আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের খাদ্য সহায়তা দেয়ার আশ্বাস দেন।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com