শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙচুরের প্রতিবাদে ধামরাইয়ে ছাত্রলীগের মশাল মিছিল ও মানববন্ধন

ওয়াসিম হোসেন ধামরাই :
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ধামরাই উপজেলা ছাত্রলীগ। প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী মশাল জ্বেলে বিক্ষোভ মিছিলে যোগদান করেন। শুক্রবার(১৯ মার্চ) রাত সাড়ে দশটার দিকে ধামরাই উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের বাথুলী এক্সেল লোড কন্ট্রোল এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ধামরাই উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “একটি অসাম্প্রদায়িক জাতি গঠনের জন্যই একাত্তরে এদেশ স্বাধীন হয়েছিল, আদর্শিক চেতনাতে যারা আঘাত করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না । ”এরা স্বাধীনতা বিরোধী কাজের সাথে জড়িত। ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রবিউল আওয়াল রুবেলের নেতৃত্বে মশাল জে¦লে মানববন্ধনের আয়োজন করা হয় । তিনি বলেন ,“সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে । ” যে কোন ধর্মের লোকজনের উপর হামলা নির্যাতন করা যাবে না। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা আরো বলেন,বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশে কোন ধরণের সাম্প্রদায়িক উস্কানি ও হামলা সহ্য করা হবে না। যারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙচুর করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, বর্তমান যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ তুহিন, ধামরাই পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক আল ইমরান, ছাত্রলীগ নেতা সুমন চৌধুরীসহ আরো অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com