বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাবড়াখালি গারো হীল পর্যটন কেন্দ্র মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের

কামরুল হাসান ধোবাউড়া (ময়মনসিংহ) :
  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি করা হয়েছে গাবরাখালি গারো হীল পর্যটন কেন্দ্র। সাবেক ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা থেকে অপার সৌন্দর্যে ঘেঁরা মনোরম পরিবেশে পিকনিক স্পট মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের। প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের আনাগোনা। দুর দুরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করেছে এই গারো হীল পর্যটন কেন্দ্র। চারপাশে সমতল বেষ্টিত পাহাড়, পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন পানির দৃশ্য যেন শীতল করে দেয় মনকে। এই পিকনিক স্পটে সবচেয়ে মজার ব্যাপার হলো ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায় পাহাড়ের উপর থেকে। সবুজের সমারোহ ও গজারী বাগানের মনোহারি দৃশ্য দেখে দর্শনার্থীদের চোখ ফেলা বড় দায়। ১২৫ একর এলাকা জুড়ে ছোট-বড় ৬৭টি পাহাড় নিয়ে গঠিত পর্যটন কেন্দ্রটির পাহাড়গুলো প্রায় ৭০ফুট থেকে ২০০ফুট উচু । যার উপর থেকে দেখা মেলে ইন্ডিয়ান বর্ডার। পাহাড়গুলোর রয়েছে বাহারী নাম । যেমন- চিতাখলা টিলা, যশুর টিলা, মিতালী টিলা, বাতাসী টিলা ইত্যাদি। গারো পাহাড়ের ধ্যানমগ্ন প্রতিকৃতি সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নেয়। ঐতিহ্যবাহী গারো পাহাড়ের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সকল বয়সের মানুষকে। বাহিরের এলাকা থেকেও পর্যটকরা আসেন এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। পর্যটকদের জন্য রয়েছে নানা সুবিধা। সার্বক্ষণিক নিরাপত্তা, গাড়ি পার্কিং সুবিধা, প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা, রয়েছে প্যাডেল ভোট, লেক ও ঝুলন্ত ব্রিজ। এছাড়াও শিশুদের জন্য রয়েছে দোলনা, বেবি পিচ, সুপেয় খাবার পানি, দূরের যাত্রীদের জন্য রয়েছে রেস্ট হাউজ, স্বাস্থ্য বিধি মোতাবেক শৌচাগার। ভারতের মেঘালয় প্রদেশের পাশ ঘেঁষে পিকনিক স্পটটি তৈরি হওয়ায় ঐ এলাকার অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকে সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রতিবেদককে বলেন, উনার এই সুন্দর উদ্যোগে একদিকে খাস জমির উপর সরকারের রাজস্ব আদায় হচ্ছে। অন্যদিকে, এই এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসতে শুরু করেছে। রাস্তাঘাটের উন্নয়নসহ আরো সরকারি পৃষ্টপোষকতা পেলে এলাকাটি হয়ে উঠবে একটি মনোরম পর্যটন কেন্দ্র । প্রাকৃতিক পরিবেশের নানা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আপনার পরিবার পরিজন নিয়ে আজই চলে আসুন গাবরাখালী গারো হীল পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রটিতে যেতে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার উভয় দিক থেকে বাস, সিএনজি, মাইক্রোবাস দিয়ে প্রবেশ করতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com