মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৫টি দোকান ও ২টি ইজিবাইক ছাই

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

চাঁদপুরের মতলব উত্তরে আনোয়ারপুর মোড়ে শনিবার দিনগত রাত সাড়ে ৯টার সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফার্মেসী, মুদি ও চা দোকানসহ ৫টি দোকান এবং ২টি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে আসার আগেই লাগাতার সবগুলো দোকান ভষ্মিভূত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী উজ্জল ও নূর মোহাম্মদ জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন পুরোপুরো নিয়ন্ত্রণে আনে।
রোববার সকালে সরেজমিনে জানা গেছে, দোকানগুলো ও ভিতরে পড়ে থাকা সকল মালামাল ছাই হয়ে আছে। দুই দোকানে থাকা দুইটি ফ্রিজ ও চার্জে থাকা দুইটি ইজিবাইক পুড়ে গেছে। দোকানে থাকা কোন মালামাল উদ্ধার সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই দোকানই ছিল তাদের একমাত্র আয়ের পথ। এখন আর কিছু রইল না। সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। সরকারের কাছে অনুদান দাবী করেন তারা।
ক্ষতিগ্রস্তদের মাঝে মো. আলাউদ্দিন মুদি ষ্টেশনারী দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা, নুর মোহাম্মদ ফার্মেসী দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ ৬০ হাজার টাকা, আব্দুল মালেক সরকার চা দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা, শাহাদাত হোসেন মুদি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা, এবং ইজি বাইক চার্জের দোকান পুড়েছে। ওই ঘরে থাকা ইমন সরকারের ১ টি ও রাজিবের ১ টি ইজিবাইক পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা। তাছাড়া পুড়ে যাওয়া ৫ টি দোকান ঘর ৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন স্থানীয় গ্রামের জাহানারা বেগম।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com