শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় আক্রান্ত সংবাদকর্মী : বিকল্প উপায়ে প্রকাশিত হবে প্রথম আলো

খবরপত্র অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০
প্রথম আলো

প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি বাসাতেই সঙ্গনিরোধ (আইসোলেশন) অবস্থায় ছিলেন। আজ সোমবার তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তাঁর পরিবারের পাশে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ থেকে প্রথম আলো প্রকাশের প্রায় শতভাগ কাজ বাসা (হোম অফিস) থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে প্রথম আলো কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী সতর্কতামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। সিংহভাগ কর্মী এত দিন হোম অফিসের মাধ্যমে কাজ করে আসছিলেন। প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে প্রথম আলো পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।

এইচ আর/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com