বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাধিকা আপ্তে এবার গুপ্তচর

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

তারকাখ্যাতির জন্য স্রোতের জোয়ারে গা ভাসাতে নারাজ রাধিকা আপ্তে। যে জন্য এই বলিউড অভিনেত্রীকে প্রায়ই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এবার অভিনয়ে নিজেকে ভেঙে নতুনরূপে তুলে ধরার জন্য গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুশ্রী মেহতা পরিচালিত প্রথম ছবি ‘মিসেস আন্ডারকাভারে’ অভিনয় করছেন তিনি।
যেখানে তাকে দেখা যাবে গুপ্তচরের ভূমিকায়। তার পাশাপাশি ছবিতে অভিনয় করছেন সুমিত ব্যাস। এই ছবি নিয়ে রাধিকা আপ্তে বলেন, “নিজেকে পর্দায় ভিন্নরূপে তুলে ধরার জন্য ‘মিসেস আন্ডারকাভার’ ছবিটি বড় সুযোগ এনে দিয়েছে। যখন এই ছবির গল্প শুনেছি, তখনই মনে হয়েছে, এটি হতে পারে আমার ক্যারিয়ারের আরেকটি ভিন্ন ধাঁচের কাজ।
রাধিকা বলেন, চিত্রনাট্যেও ছিল নতুনত্ব। তাই অভিনয়ের মাধ্যমে নিজেকে দর্শকের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এটাই এ সময়ের অন্যতম ছবি বলে মনে হয়েছে। অন্যাদিকে এটি অনুশ্রী মেহতার প্রথম ছবি। তাই মানের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তিনি। আমরা চেষ্টা করছি, নিজেদের সেরা কাজ তুলে ধরার। যে জন্য আশা করছি, গল্প, শিল্পীদের অভিনয়, নির্মাণ সবকিছু মিলিয়ে ছবিটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে। বলিউড ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের আঞ্চলিক ভাষায় নির্মিত একাধিক ছবিতে অভিনয় করছেন রাধিকা আপ্তে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com