বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যে কারণে সিলেটের সব থানায় বসানো হলো ‘মেশিনগান পোস্ট’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলার সব থানায় লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে ঝুঁকি বিবেচনায় প্রতিটি থানায় ৩০ থেকে ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
হামলাসহ যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বুধবার রাত থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় গিয়ে দেখা যায়, থানার গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে পোস্ট। সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য এলএমজি তাক করে বসে আছেন।
এ ছাড়া অতিরিক্ত ৫০ পুলিশ সদস্য থানায় মোতায়েন করা হয়েছে। ঝুঁকি বিবেচনা করে কিছু থানার ছাদে ও সামনের ফাঁকা স্থানে এ ধরনের পোস্ট দেখা যায়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এসএমপির সব থানা, ফাঁড়ি ও স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি স্থাপনায় এলএমজি পোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে সব স্থাপনায় এলএমজি পোস্ট বসানোর কাজ শেষ হয়েছে।
তিনি জানান, শুধু থানা ফাঁড়ি নয়, সরকারি সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ফোর্স তৈরি রাখা হয়েছে। কেউ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে।
একই অবস্থা সিলেট জেলার ১১ থানাতেও। এসব থানায় এলএমজি পোস্ট বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তিনি জানান, ইতোমধ্যেই সব থানায় এলএমজি সরবরাহ করা হয়েছে। এ ছাড়া ঝুঁকির মাত্রা বিবেচনায় প্রতিটি থানায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করে আর পার পাবে না। প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। শীর্ষনিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com