বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হেফাজতে ইসলামকে বিলুপ্ত করার জন্য পরিকল্পনা হচ্ছে: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

গতকাল শুক্রবার মুসলিম কমিউনিটি ফেসবুক পেইজে লাইভ টকশোতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আরও বলেন, প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ এক হওয়া এদেশে আইনের দৃষ্টিতে দৃষ্টিকটূ নয়। দেশের বর্তমান পরিস্থিতি শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় বিষবৃক্ষ ছড়াচ্ছে। যা দেশের জন্য পরবর্তীতে হুমকির কারণ হবে।
তিনি বলেন, মিছিল মিটিং মানুষের সাংবিধানিক অধিকার তা থেকে কেনো বঞ্চিত করা হচ্ছে। এই অধিকার আগে সরকারকে নিশ্চিত করতে হবে। ভিপি বলেন, ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলো বাস্তবায়ন করতে হবে। নিজেদের নায্য দাবিগুলো আদায় করতে হবে।
নূর বলেন, তিস্তার পানি চুক্তি এবং সীমান্তে মানুষ মারা বন্ধ করতে হবে। তবে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি একটু গড়মিল রয়েছে। ভারত আমাদের রাস্তাগুলো ব্যবহার করে তাদের ট্রাকগুলোতে অস্ত্র না বোমা নিয়ে যাচ্ছে সেটি চেক করতে পারবো না, এটি কোনও নীতির আওতায় পড়ে না। এই চুক্তির কারণে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কর্তৃত্ব বাদী ও অগণতান্ত্রিক সরকার। বিভিন্ন সময় বিরোধীদলকে নানাভাবে দমন করতে চায়। কেউ আন্দোলন, সমাবেশ করলেই জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। যা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। সরকার জনগণকে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে দিলে, দেশের আরও উন্নতি হবে। উন্নয়নের নতুন ধারাগুলোর ত্রুটিগুলো বেরিয়ে আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com