রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লক ডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে গজারিয়ায় থানা পুলিশ

শাহাদাত হোসেন সায়মন গজারিয়া :
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

সরকার ঘোষিত লকডাউন সফল করতে দিন রাত কাজ করে যাচ্ছেন গজারিয়ায় থানা পুলিশ। সাধারণ মানুষকে ঘরে রাখতে মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্ল্যাসী, যাত্রীবাহি ও পাইভেটকার নিয়ন্ত্রনে একাধিক টিম কাজ করছে মহাসড়কে। পন্যবাহি যানবাহন ছাড়া যে কোন যানবাহন মহাসড়ক পার হলে হলে জবাবদিহিতা করতে হয় পুলিশকে। প্রয়োজনীয় কারন দশাতে না পারলে ফিরে যেতে হয় পূর্বের স্থানে। তবে, প্রয়োজনীয় আইডি কার্ড ও নিদিষ্ট কারন দশাতে পারলে পারমিশন মিলে গন্তব্যের। এ ব্যাপারে গজারিয়া থানা ভারপ্রাপ্ত ওসি রইস উদ্দিন বলেন, করোনা মোকাবেলায় হাইওয়ে পুলিশ জীবন বাজি রেখে সব সময় কাজ করে আসছে। সরকারের লক ডাউন বাস্তবায়নে আমাদের একাধিক টিম হাইওয়ের বিভিন্ন স্থানে কাজ করছে। কাজ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। তারপরও সরকার ঘোষিত লক ডাউন বাস্তবায়ন করতে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। প্রয়োজন ছাড়া কাউকে মহাসড়ক দিয়ে পার হতে দিচ্ছি না। মুভমেন্ট পাশ অথবা আইডি কার্ড ও প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে কার প্রমানাদি দিতে পারলে তাকে ছাড় দেয়া হয়। এছাড়া আমরা অসচেতন নাগরিকদের মাঝে মাস্ক বিতরন ও মাস্ক পরিধানে উৎসাহিত করছি। যতদিন সরকার লকডাউন ঘোষনা থাকবে ততদিন গজারিয়ায় থানা পুলিশ কাজ করতে বদ্ধ পরিকর। গজারিয়া থানা তদন্ত ওসি তানভীর হাসান বলেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে গজারিয়ায় ভবেরচর চেকপোস্টে দায়িত্বপালকারী সার্জেন্ট আলআমিন জানান, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মী পরিবহনের জন্য বাস বা সিএনজি ভাড়া করেছেন। এসব যানবাহনের পাস রয়েছে। তবে কিছু কিছু গাড়ির চালক নির্দিষ্ট প্রতিষ্ঠানের কর্মী পরিবহনের পর সুযোগ পেলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সাধারণ যাত্রী পরিবহন করছেন। এমন কাউকে শনাক্ত করতে পারলেই তাদের জরিমানা করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এই সার্জেন্ট আরো জানান, চেকপোস্টগুলোতে তারা প্রতিটি যানবাহন পরীক্ষা করছেন। যাত্রীদের মুভমেন্ট পাস রয়েছে কীনা যাচাই করছেন। অনেকের মুভমেন্ট পাস ছাড়াই হাসপাতাল বা টিকা দিতে যাচ্ছেন। এমন যাত্রীদের মানবিক দিক বিবেচনা করে তারা ছেড়ে দিচ্ছেন। যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদের ঘরে ফেরত পাঠানো হচ্ছে। ‘এর মধ্যে যাদের পাস নেই তাদের জরিমানা করা হচ্ছে’ ও গাড়ির কাগজ পত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com