বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্রাহ্মণ হয়েও যে কারণে রোজা রাখছেন অভিনেতা ভাস্বর

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

ভারতীয় অভিনেতা ভাস্বর চ্যাটার্জি জাতে ব্রাহ্মণ হয়েও চলতি রমজান মাসে রোজা রাখছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে ব্রাহ্মণ হয়েও রোজা রাখছেন তিনি। এ অভিনেতা জানান, ১ মাসের এই বিশেষ উপবাস নিষ্ঠার সঙ্গে পালন করছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন, আমি মন থেকে চাই হিন্দু-মুসলিম এক হোক। এক সঙ্গে সবাই সব পরব।
তার প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের। তার ভাষ্য, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে দিনের পর দিন কাজ করেন। আমি না হয় আমার মতো করে ওদের প্রতি আমার ভালবাসা, সম্মান ফেরত দিলাম! রোজা রাখা নিয়ে পরিবারের সদস্যরা আপত্তি জানাননি? এমন প্রশ্নে অভিনেতার সাফ জবাব, ‘আমার উপোস বাবার নাপসন্দ। পরব মানা নয়।’ ভাস্বর জানান, লোকনাথ বাবা নিজেও নাকি কুরআন পাঠ করতেন। তিনি বললেন, ‘লোকনাথ বাবার এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিল। তার থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই পদক্ষেপ।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com