বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

গোলাম আযম সরকার পীরগাছা (রংপুর) :
  • আপডেট সময় রবিবার, ২৩ মে, ২০২১

রংপুর জেলার বিভিন্ন উপজেলা সহ পীরগাছা উপজেলার চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। অন্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় দিন দিন এ অঞ্চলে বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। জেলায় বাদামের চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ সরবরাহসহ বিভিন্ন সহযোগিতা করছে কৃষি বিভাগ। বিভিন্ন চরাঞ্চলের সরেজমিনে গিয়ে দেখাগেছে বাদামের বাম্পার ফলন হয়েছে। অন্য ফসলের চেয়ে কম খরচে বেশি লাভ পাওয়ায় এবং অল্প সময়ে ফসল উৎপাদন হওয়ায় দিন দিন এ অঞ্চলে বাড়ছে বাদাম চাষ। বাদাম চাষে অন্য ফসলের মতো কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। তেমনি দরকার হয়না রাসায়নিক সার ব্যবহার করার। পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, বাদাম চাষ বৃদ্ধি করার জন্য চাষীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রংপুর জেলার অতিরিক্ত উপ-পরিচালক মোঃ শামিমুর রহমান বলেন, কৃষকদের বাদাম চাষে আগ্রহী করতে প্রশিক্ষণ, বিনামূল্য বীজ প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। রংপুর জেলায় এবার ৯৩৫ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। কৃষি ভিত্তিক বহু জাতীক প্রতিষ্ঠান ইউ পিএলের রংপুর অঞ্চলের মোঃ শরিফুল ইসলাম বলেন, বাদাম চাষে লাভ বেশি হওয়ার কারনে কুষকরা বাদাম চাষে আগ্রহ প্রকাশ করছেন একই সাথে বাদাম চাষ করছেন। আমরাও বাদাম চাষে কৃষকদেরকে উৎসাহ দিচ্চি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com