বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ষষ্ঠ-নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১

মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। গত রবিবার (২৩ মে) স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে এতে জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রাখতে ২০২০ শিক্ষাবর্ষের মতো ২০২১ শিক্ষাবর্ষের অ্যসাইনমেন্ট বা বাড়ির কাজ নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল স্থগিত করা অ্যাসাইনমেন্ট পুনরায় চালু করা হলো। আর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পাঠানো হলো। অফিস আদেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ সব শিক্ষার্থীকে অবহিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com