বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোলায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে ‘পরিবর্তন করি’ ও ‘সাথী’ ফাউন্ডেশন

ভোলা প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

স্বেচ্ছাসেবকদের পথের সাথী তাসরিফ লঞ্চ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলো চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। অসংখ্য পরিবার হারিয়েছে তাদের গৃহ, ভিটামাটি। তারা নিরাপদ পানি ও খাদ্যের সংকটে রয়েছে। দেশের মানুষের এমন দুর্দিনে মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন করি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সুপ্রিকোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান ভূইয়া এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাথী ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সমাজসেবী ব্যারিস্টার মিফরাহ জহিরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয়নে ঢাকা থেকে রওনা হয়েছেন। স্বেচ্ছাসেবকদের ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকায় পৌছে দিচ্ছে তাসরিফ লঞ্চ । তারা যৌথভাবে আজ রোববার থেকে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ত্রাণ তৎপরতা চালাবেন। সামর্থ্য অনুযায়ী সহায়তা এবং স্বেচ্ছাশ্রমে মাধ্যমে ঝড়ে ভেঙে যাওয়া ঘরগুলো পুননির্মাণ করবেন। ‘পরিবর্তন করি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সুপ্রিকোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান ভূইয়া এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাথী ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সমাজসেবী ব্যারিস্টার মিফরাহ জহির সামর্থ্যবান নাগরিকদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com