বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘১০ দিনের মধ্যে ফাইজারের টিকা পাবেন নিবন্ধিতরা’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

ফাইজারের টিকার সঙ্গে মিশ্রণ করার উপাদান ডাইলুয়েন্ট আসার পর ৭ থেকে ১০ দিনের মধ্যে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। কোভ্যাক্স থেকে এই ডাইলুয়েন্ট আনা হচ্ছে। বুধবার (২ জুন) অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে তিনি একথা জানান।
ডা. নাজমুল ইসলাম বলেন, ‘ফাইজারের টিকা এক লাখের বেশি ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। সেটি ঢাকাতেই সংরক্ষণ করা হচ্ছে। এটি একটি বিশেষ ধরনের টিকা। মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটিকে সংরক্ষণ করতে হয়। এটিকে সক্রিয় টিকায় রূপান্তর করতে একটি ডাইলুয়েন্টের প্রয়োজন হয়।সেটি আগামী ৭ জুন কোভ্যাক্স থেকে আমাদের কাছে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। তারপর বাকি অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আশা করছি, ৭ থেকে ১০ দিনের মধ্যে টিকে প্রদান শুরু করা হবে।’

তিনি আরও বলেন, ‘টিকা কাদের দেওয়া হবে, কোথায় দেওয়া হবে– এ বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। যাতে করে এই টিকা কোনোভাবেই নষ্ট না হয়। যখনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, কতজনকে কোন কোন প্রতিষ্ঠানে দেওয়া হবে, এই সংখ্যা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। যেহেতু টিকার পরিমাণ অত্যন্ত কম, যারা রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন করেছেন, তাদের মধ্য থেকে এই টিকা দেওয়া হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com