রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় আক্রান্ত সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলে

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলে দ্বিতীয় দফা টেস্টের পর করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিক খোকনের পারিবারিক সূত্র শনিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। প্রথমে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কথা বলা হলেও পরবর্তীতে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, তার শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি ছিল।

এদিকে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাংবাদিকদের মধ্যে প্রথম খোকনই মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত অন্তত ৪০ জন সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, হুমায়ুন কবির খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও চিফ রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com