বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পেটের চর্বি কমাতে সকালের নাস্তায় বাদ দিন ৫ খাবার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১

দেহের অতিরিক্ত চর্বি শুধুমাত্র আমাদের সৌন্দর্যই নষ্ট করে না, বরং অত্যন্ত ক্ষতিকারক আমাদের স্বাস্থ্যের পক্ষে।পেটের অতিরিক্ত চর্বি কারণে শরীরে বাসা বাধতে পারে একাধিক রোগ। যারা কোনো ফিটনেস সেন্টারে ভর্তি হন, তাদের মধ্যে অনেকেই কোনো না কোনো রোগে ভোগেন। আর সেই অতিরিক্ত চর্বি কমাতেই ভর্তি হতে হয় জিম বা ফিটনেস সেন্টারে। বর্তমান সময়ে অনেকের লাইফস্টাইলে খাদ্যাভাসের তালিকায় কোনো নিদিষ্ট নিয়ম নেই। অনেকেই অত্যন্ত অস্বাস্থ্যকর খাওয়ার খেয়ে থাকেন সকালে। যার ফলে দেহে অতিরিক্ত ওজনও বাড়তে পারে। প্রত্যেকের সুস্থ এবং ফিট থাকার জন্য অত্যন্তপক্ষে সকালের নাস্তায় কিছু অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিৎ। এজন্য শরীর সুস্থ রাখতে এবং পেটের চর্বি কমাতে প্রতিদিনের নাস্তায় ৫টি খাবার একবারেই খাওয়া উচিৎ নয়।

সকালের নাস্তায় পুরোপুরি বন্ধ করে দিতে হবে প্রসেসড জাতীয় যত খাবার আছে সবগুলো। নইলে হতে পারে হিতে বিপরীত। প্যাকেটজাতীয় বা প্রসেসড খাবার আপনার আমার অজান্তেই বাড়তে থাকে মেদ। প্রসেসড ফুডে সাধারণত প্রেজারভেটিভ থাকে। এই জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক কারণ এই খাবারগুলোতে অতি মাত্রা তেল আর মশলা থাকে। এর মধ্যে রয়েছে চিপস, পপকর্ন, ফ্রোজেন ফুড এই সব কিছু সকালের নাস্তায় এড়িয়ে চলাই উচিত।
কেক ও কুকিজ:আমরা হয়তো অনেকেই জানি না, কেক বা কুকিজ জাতীয় খাবার বানানোর জন্য ময়দা, চিনি ও স্যাচুরেটেড ফ্যাট ব্যবহার করা হয়। আর এই সব উপকরণ শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তার জন্য সকালের নাস্তায় রুটি, তরকারি বা ফল খাওয়াই উচিৎ।
নুডলস- পাস্তা: নুডলস- পাস্তা তৈরি করা হয় ময়দা দিয়ে। তবে এই খাবারগুলো খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। তারপরও এই সব খাবার সকালের নাস্তায় খাওয়া একদমই উচিত নয়।
পুরি বা পরোটা: সকালের নাস্তায় সবসময় এড়িয়ে চলা উচিত তেলে ভাজা যে কোন খাবার বা পুরি পরোটা। এগুলোর পরিবর্তে রুটি, ওটস, ডালিয়া, ফল খেতে পারেন। যা স্বাস্থ্যের জন্য ভালো।
ফলের জুস: আমরা অনেকেই মনে করি সকালের নাস্তার জন্য বাজারের কিনতে পাওয়া ফ্রুট জুস ভালো। কিন্তু এই ধারণা একদমই ভুল। এই জুসে থাকা অতিমাত্রার চিনির কারণে শরীরের ওজন বাড়ে। ওজন কমাতে চাইলে বাজারের ফ্রুট জুস বাদ দিয়ে বাসায় তৈরি ফ্রেস জুস বা গোটা ফল খেতে পারেন। এই সব ফলে থাকে ফাইবার এবং চিনিও থাকে না। লেখক: নাহিদা রিনথী, বাংলাদেশ জার্নাল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com