বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নলডাঙ্গার পুরোনো আত্রাই নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

মিজানুর রহমান নলডাঙ্গা (নাটোর) :
  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১

নাটোরের নলডাঙ্গার আত্রাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। উপজেলার খাজুরা ফকির পাড়া এলাকা থেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ফসলি জমি,বসতবাড়ি ও মসজিদ সহ অন্যান্য স্থাপনা। ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলা খাজুরা ফকির পাড়া এলাকায় একই স্থানে গত ৩-৪ বছর ধরে ধরে বিট বালু উত্তোলন করছেন আত্রাই উপজেলার বড়ভিটার আহাদী। আর এ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে সহযোগিতা করছেন রাজ্জাক মাষ্টার, সালাম ফকির, কপিল উদ্দিন ও বেলাল হোসেন। ড্রেজার মেশিন দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এছাড়া আত্রাই নদীর উপর ব্রীজের কাছে আরও দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রস্ততি নিচ্ছে প্রভাবশালীরা। আর এতে হুমকির মুখে পড়েছে কোটি টাকার ব্রিজ। পানির তলদেশ থেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ফসলি জমি, বসতবাড়ি ও মসজিদ। ৩-৪ বছর ধরে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনে নিষেধ করায় উল্টো এলাকাবাসীকে হুমকি দেয়া হচ্ছে। ভুক্তভোগি বেলাল হোসেন বলেন, খাজুরার ফকিরপাড়া মরা আত্রাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় আমার দুই বিঘা ফসলি জমি হুমকির পড়েছে। এখান থেকে ৩-৪ বছর ধরে বালু উত্তোলন করায় আমার ফসলি জমি নদী গর্ভে বিলিন হওয়ার আশঙ্কা করছি। ফকির পাড়ার ভুক্তভোগি মর্শিদা সরজান,সনেকা ও আব্দুর রশিদ, জানান, আমার বসতবাড়ি বালু উত্তোলন করায় বাড়ির আশে পাশে ভেঙ্গে ধসে পড়ছে। এ অবস্থায় আমরা পরিবার নিয়ে আতঙ্কে আছি। অবৈধভাবে বালু উত্তোলন নিষেধ করায় আমাদের মারধরের হুমকি দিচ্ছে। বালু উত্তোলন বন্ধ করার জন্য আমরা বেশ কয়েক বার বাধা দিয়েছি। কোনো কাজ হয়নি। বালু উত্তোলনকারী আহাদী ও সহযোগিতাকারী আব্দুর রাজ্জাক মাষ্টার বলেন, এলাকাবাসীর স্বার্থে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেই বালু দিয়ে একটি নতুন মসজিদ নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, নদী থেকে বালু উত্তোলনে কাউকে অনুমতি দেওয়া হয়নি, বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com