বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১০ লক্ষাধিক অক্সফোর্ডের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১০ লাখ ৮০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল শুক্রবার (১১ জুন) এ সম্পর্কে পাঠানো এক বার্তায় মন্ত্রী বলেন, ‘কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় আমরা যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যকসিন পেতে যাচ্ছি। এ টিকার চালান শিগগির বাংলাদেশে আসবে।’
কোভ্যাক্স হলো করোনা প্রতিরোধে দরিদ্র এবং মধ্যমআয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে একটি বৈশ্বিক উদ্যোগ। বাংলাদেশের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ১৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চাওয়া হয়েছিল। এদিকে চীনের উপহারের করোনাভাইরাসের টিকার আরো ছয় লাখ ডোজ বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে ওই স্ট্যাটাসে হুয়ালং ইয়ান জানান, আগামি ১৩ জুন চীনা টিকার ছয় লাখ ডোজ বাংলাদেশে পৌঁছাবে। আগামি রবিবার দ্বিতীয় দফা চীনা উপহারের টিকা বুঝে পাবে বাংলাদেশ। চীনের প্রথম দফা উপহারের মতো এটাও সিনোফার্ম-র ভ্যাকসিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com