বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুবলীগ নেতা বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পৌর যুবলীগের সংবাদ সম্মেলন

শাহীন খন্দকার গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বিপ্লবের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগের নেতৃবৃন্দ। আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক পৌর শহরের মাগুড়া সোনারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মশিউর রহমান বিপ্লবের বিরুদ্ধে গত ০৪/০৬/২০২১ইং তারিখে গোবিন্দগঞ্জ থানায় পর পর দুটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলা দুটি উদ্দেশ্য প্রনোদিত, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। বিপ্লব ওইদিন ওই ঘটনার সাথে কোনভাইে জড়িত ছিলনা। তাই আমরা পৌর যুবলীগের পক্ষ থেকে বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। সেই সাথে মিথ্যা মামলা দায়েরকারীদের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনের প্রতি দাবী জানান তিনি। অন্যথায় গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলে মিন্টু জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক পীরজাদা আব্দুল ওয়াহাব, মেহেদী হাসান সোহেল, এসএম মনিরুজ্জামান মেবিন. মাহফুজার রহমান মাফি, মোস্তাকিন আহম্মদ মমিন ও মাফিজুর রহমান রাজু, সদস্য শফিকুল ইসলাম ও শাহিন শেখ, পৌর আওয়ামীলীগ নেতা জুয়েল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য নিলয় চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার ও শফিউল আলম হিরু, জেলা ছাত্রলীগের সহসম্পাদক আমিনুল ইসলাম শুভ, সদস্য সোহাগ মাহি, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইনলাম রানা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com