বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রংপুর মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হামলার শিকার হওয়ায় সাদুল্লাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

রংপুর মেডিকেলে স্টাফ ও দালাল চক্রের হাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ, ৯ম ব্যাচ (২০১৬-১৭) এর শিক্ষার্থী মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের রাশেদ আলমের উপর অন্যায় ভাবে হামলা করায় সাদুল্লাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫-০৬-২০২১) সকালে সাদুল্লাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ ছাত্র নোবেল, আরব, মানিক, শাকিল, শুভ, পলাশের আয়োজনে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব নাহিদ, জাসদ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ স¤পাদক হাবিজার রহমান বাদল, সাদল্লাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হাসান মিলনসহ সাধারন ছাত্রনৃন্দ। এতে সাদুল্লাপুর সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন। এসময় বক্তারা বলেন- এই দুজন মেধাবী শিক্ষার্থী আমাদের সাদুল্লাপুরের গৌরব, তারা অন্যায়ের প্রতিবাদ করায় তাদের উপর হামলা করা হয়েছে। আমরা মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অপসারণ, দালাল ও দূর্নীতি মুক্ত রংপুর মেডিকেল হাসপাতাল এবং দ্রুত দূর্নীতিবাজ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোরদাবী জানাচ্ছি।উল্লেখ্য গত ১১ জুন শুক্রবার রাত আনুমানিক ৯.০০ঘটিকায় রিয়াদ ও রাশেদ তার মাকে চিকিৎসা করানোর জন্য রংপুর মেডিকেলে নিয়ে যান। এরপর জরুরী বিভাগে ভর্তি ফি ৩০ টাকা রশিদে উল্লেখ থাকলেও হাসপাতালের লোকজন ৪০০ টাকা দাবী করেন। কেন ৪০০টাকা নিবেন এমন প্রশ্ন করায় ঐ দুজন শিক্ষার্থীকে হাসপাতালের লোকজন মারধর করে আহত করে। রিয়াদ ও রাশেদ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শেরপুর গ্রামের সহিদুল ইসলামের সন্তান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com