বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

কেসিসির মেয়র-কাউন্সিলরদের শপথগ্রহণ

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ জুলাই, ২০১৮

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মেয়র ও কাউন্সিলরদের দলমত-নির্বিশেষে জনগণের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মেয়র তালুকদার আবদুল খালেককে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

কেসিসির নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সব সময় জনগণের কল্যাণ নিয়ে ভাবতে হবে।

জনপ্রতিনিধিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার প্রতিটি এলাকায় সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী।

গত ১৫ মে কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com