বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

মোঃ তজুমুদ্দিন মানিকগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১

মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম) পর্যায় র্শীষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠি হয়। ফুকুর হাটি ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো। কর্মশালনায় ভার্চুয়াল সংযুক্ত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, অন্যানের মাঝে বক্তব্য রাখেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এলিসা আশরাফ। স্বগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন। উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মি, কমিউনিটি লিডার, ধর্মগুরু, শিক্ষকসহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন। বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ রোধ, জীবন তথ্য ও কঐঐচ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধদান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানষিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও জংগীবাদ প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ সড়ক ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জ জেলার ০৭টি উপজেলার সকল ইউনিয়নে প্রতিদিন ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে মানিকগঞ্জ জেলা তথ্য অফিস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com