মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত শিশুসহ ৪ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

জেলার রামগঞ্জ, কমলনগর ও রায়পুরে ১৩ বছর বয়সী একটি শিশুসহ চার জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে তার নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত চার জনের পজেটিভ পাওয়া যায়।

জেলা সিভিল সার্জন আব্দুল গফফার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় ৪ জন করোনাভাইরাস শনাক্ত ধরা পড়েছে। এর মধ্যে কমলনগরে একজন, রামগঞ্জের কাঞ্জনপুর এলাকায় বাবা ও ছেলেসহ ২ জন ও রায়পুর সোনাপুরে ১৩ বছরের এক শিশুর শরীরে করোনার পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৮ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কমলনগরের তিন জনসহ ৫ জন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com