বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নায়িকা হতে চেয়ে প্রতারিত হওয়ার গল্প

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১

ফেরি করে টি-শার্ট বিক্রেতা রাসেল ভালোবাসে জবাকে। দু’জনের একই বস্তিতে বসবাস। জবার জীবনের একমাত্র স্বপ্ন সিনেমার নায়িকা হওয়া। রাসেলের স্বপ্ন হলো জবার স্বপ্ন পূরণ করা। গল্পের শুরুটা এখানে, তবে শেষটা বড় বিস্ময়ের। রাসেল ও জবা মুখোমুখি হয় কঠিন বাস্তবতার। এমনই এক গল্প নিয়ে সিএমভি’র ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘স্বপ্নের নায়িকা’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও পায়েল। রাসেল আজমের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু।
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই গল্পটি আসলে বাস্তব ঘটনারই একটা প্রতিচ্ছবি। মিডিয়ায় এমন ঘটনা প্রায় ঘটে। নায়িকা বানানোর কথা বলে প্রতারণার শিকার হন অনেকে। এই নাটকটির মাধ্যমে তেমনই একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এর মধ্যে রয়েছে অসাধারণ একটা প্রেমের গল্পও।’ জানা গেছে, ‘স্বপ্নের নায়িকা’সহ এক ডজন বিশেষ নাটক নির্মাণ করেছে সিএমভি। ঈদের সাতদিনের আয়োজনে নাটকগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com