শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে দুইশ অসহায়-দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা

আশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে সমাজের অসহায়, দরিদ্র, অস্বচ্ছল, কর্মহীন পরিবারের মাঝে চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের আর্থিক সহযোগিতায় আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ-টিএমএসএস। বুধবার (১৪ জুলাই) সকাল সাড় ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারাদেশে আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। চাঁপাইনবাবগঞ্জপ দুইশ পরিবারের মাঝে প্রত্যেককে ২৫০০ টাকা করে বিকাশের মাধ্যমে দেয়া হয়। এদের মধ্যে নাচোল উপজেলায় ৭৮ জন, গোমস্তাপুরে ৬৮ ও ভোলাহাট উপজেলায় ৫০ জনের মাঝে এসব অর্থ দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ-টিএমএসএস’র আজীবন সদস্য ও পরামর্শক মো. আনেয়ারুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (অপারেশন-৩) মো. আব্দুর রাজ্জাক, নির্বাহী সচিবালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, টিএমএসএসের চাঁপাইনবাবগঞ্জ জোন প্রধান মো. রুহুল আমিন, গোমস্তাপুর অঞ্চল প্রধান মো. আব্দুল কাহার সিদ্দিকসহ অন্যান্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com