শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে এবার নিম্নআয়ের মানুষের ‘কোরবানির ঈদ’ হবে হাঁস দিয়ে!

মাহবুব রহমান সুমন ফুলবাড়ী (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিম্নআয়ের মানুষের কোরবানি হবে হাঁস দিয়ে। চলমান লকডাউনে নিম্নআয়ের অনেক মানুষের ঘরে কোরবানির গোস্ত থাকছে না এবার। বিগত বছরগুলোতে কোরবানি দিলেও এ বছরে অনেকেই দিতে পারছেন না কোরবানি। তবে লোকলজ্জায় এদের কেউই মুখ খুলছেন না। এসব নিম্নআয়ের অনেক মানুষের ঘরে গরুর গোস্ত না থাকলেও তার বিকল্প হিসেবে হাঁস বেছে নিয়েছেন। বাজারে এখন হাঁসের চাহিদা তুঙ্গে। নিম্নআয়ের পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজনও কোরবানি দিতে পারছেন না বলে জানা গেছে। ফুলবাড়ীর খড়িবাড়ি হাটবাজার ঘুরে দেখা যায়, বাজারে হাঁস বিক্রি হচ্ছে প্রচুর। পরিবারের কথা চিন্তা করে ও শিশুদের মাংসের চাহিদা পূরণের জন্য হাঁস কিনে নিচ্ছেন। বিভিন্ন সাইজের প্রতিটি হাঁস ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর কোরবানি না দেওয়া কয়েকজনের (নাম না প্রকাশের শর্তে) সঙ্গে আলাপ করে জানা যায়, কোরবানি দেওয়ার মতো অর্থ নেই। অনেকেরই রোজগার বন্ধ হয়ে গেছে। কোনোরকম খেয়ে-পরে বেঁচে থাকলেও কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই। কেউ কেউ বলছেন, বিগত বছর কোরবানি দিয়েছি, তখন সামর্থ্য ছিল- এ বছর সামর্থ্য নেই, তাই কোরবানি দিচ্ছি না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com