শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

জ্যেষ্ঠ ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু আর নেই। গতকাল সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খিলগাঁও সি-ব্লকের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে আজ সোমবার দুপুর ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন জ্যেষ্ঠ ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। স্ত্রীকে নিয়ে রাজধানীর খিলগাঁওয়ের বাসায় থাকতেন তিনি। তাঁর এক ছেলে অস্ট্রেলিয়া এবং এক মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। জাতীয় প্রেস ক্লাবের সদস্য লুৎফর রহমান বীনু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com