শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এমপি আলী আশরাফ ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ আর নেই। গতকাল শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এমপির ছেলে মুনতাকিম আশরাফ টিটু জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পিত্তথলির পাথর অপারেশনের জন্য গত ২ জুলাই এমপি আলী আশরাফকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা সমস্যা দেখা দেয়। গত ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। প্রসঙ্গত, ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিক কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতিও ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com