শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কণ্ঠশিল্পী মিলার অনুরোধ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

মহামারি করোনার ভয়াবহতা দিনদিন বেড়েই চলেছে। আক্রান্ত হওয়া থেকে শুরু করে মৃত্যুহার বাড়ছে প্রতিনিয়ত। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্করা। এমতাবস্থায় নিজে সচেতন থাকছেন এবং পরিবারকেও যত্নে রাখছেন পপতারকা মিলা। একইসঙ্গে তিনি অনুরোধ জানিয়েছেন, সবাই যেন নিজেদের বাবা-মায়ের একটু বাড়তি যত্ন নেন।
গতকাল শনিবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, আমার মা, ১৮ বছর বয়সে আমাকে জন্ম দেন। আমাকে তিনি স্বাভাবিক ভাবে, মানে প্রসব যন্ত্রণা নিয়ে দীর্ঘ ৫ ঘণ্টা পর ঢাকা সিএমএইচে জন্ম দেন। মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে বা তার কাছে যেকোন দোষের কারণে ক্ষমা চাইতে আমি মনে করিনা আমাদের কারো একটা ‘মাদার্স ডে’ দরকার। যদিও আমি আমার বাবার সাথেই অনেক বেশি ঘনিষ্ট ছিলাম। বাবা আমার বন্ধু আর আমার আম্মু আমার জন্যে হেডমিস্ট্রেসই ছিলেন। কিন্তু আমার মায়ের কাছেই আমার সা রে গা মা পা শেখা। যার কারণে আজও আমি আপনাদের সবার মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছি। দেশের সকলের পরিচিত একটা নাম। আমি আপনাদের মিলা। কোভিড মহামারিতে আমরা অনেকেই আমাদের প্রিয় পিতা-মাতা কে হারাচ্ছি। সবাই আপনাদের পিতা-মাতার যত্ন নিয়েন, প্রতিনিয়ত তাদের কাছে ক্ষমা চাইবেন, যাতে তারা মাফ করে দেন। আমাদের যেকোন অন্যায়ের কারণে যাতে তারা মনে দুঃখ পেয়েছিলেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তিনি লিখেন, হে আল্লাহ্ ,আমাদের সকলের মা-বাবা কে করোনা থেকে আপনার রহমত দ্বারা রক্ষা করুন। আমিন।
এ বিষয়ে মিলা বলেন, আমাদের অনেকেরই বাবা-মাকে হারাতে দেখেছি এই করোনার কারণে। ভ্যাকসিন দিয়েও অনেকাংশে সেটা সম্ভব হচ্ছে না। তাই সবাইকে বলবো নিজের বাবা-মায়ের প্রতি অনেক বেশি যত্নশীল হওয়ার জন্য। কারণ তারা নিজেরা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছেন। আমরা অনেক ভুল করলেও তারা ক্ষমা করে দেন। আমাদেরও উচিত তাদের কাছে ক্ষমা চাওয়া। কারণ, আমরা সবচেয়ে বেশি কষ্ট তাদেরকেই দিয়ে থাকি। আমি নিজেও প্রতিদিন বাবা-মায়ের কাছে ক্ষমা চাই। আমি চাই সবার মধ্যে এই বোধোদয় টা হোক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com