মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কক্সবাজারে একদিনেই করোনায় আক্রান্ত ১৯ জন

কক্সবাজার প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

কক্সবাজারে একদিনেই নতুন ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৯ জন এবং পুরাতন ১ জন রোগীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি জানান, নতুন আক্রান্তের মধ্যে পেকুয়া উপজেলার বাসিন্দা রয়েছেন ৯ জন, কক্সবাজার সদর উপজেলার ৪ জন, চকরিয়া উপজেলার ৩ জন, মহেশখালী উপজেলার ২ জন ও রামু উপজেলার ১ জন। উখিয়া উপজেলার পুরাতন একজন রোগীর রিপোর্ট পজিটিভ এসেছে। এছড়াও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একজন বাসিন্দার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি আরও জানান, কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে সংগ্রহ করা মোট ১৫০ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা পরীক্ষা করার হয়েছিল।

এমআর।প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com