শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক অর্থনীতির সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য জাহিদুজ্জামান ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন জাহিদুজ্জামান ফারুক। এরপর ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্টে অবস্থিত (সুইস স্কুলের বিপরীত) নিজ বাসভবনে গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। ধীরে ধীরে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। এ অবস্থায় আজ তিনি মারা গেলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর খান ঢাকা পোস্টকে জানান, জাহিদুজ্জামান ফারুকের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। বাদ আসর তার জানাজা শেষে তার দাফন হবে। মৃত্যুকালে জাহিদুজ্জামান ফারুক তার স্ত্রী ও দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com