মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ১০ কর্মী আটক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় চোর সন্দেহ জুলহাস হাওলাদার (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা। গতকাল শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৬টার দিকে মাওয়া চৌরাস্ত এলাকা সংলগ্ন পদ্মা সেতুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস পেশায় অটোচালক। তিনি উপজেলার কুমারভোগ পুনর্বাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সেতু প্রকল্পে কর্মরত সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইস্রাফিল, রুবেল ও সুশান্ত। নিহতের স্বজনরা জানান, জুলহাস কীভাবে বাড়ির পাশের পদ্মা সেতু এলাকায় গেলো তা কেউ জানেন না। তাকে আটকে খবর শুনে সেখানে গিয়ে দেখা যায় ১০-১২জন তার হাত-পা বেঁধে রড় দিয়ে পেটাচ্ছে। পরে সেখান থেকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। আটকরা সবাই সেতু প্রকল্পের নিরাপত্তা কর্মী ও শ্রমিক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com