বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢামেকে করোনা ইউনিটে ৯ দিনে ৮৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ৯ দিনে ৮৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ছিল। গত ২ মে থেকে রবিবার পর্যন্ত করোনা ইউনিটে তাদের মৃ্ত্যু হয়।

ঢামেক সূত্র জানায়, গত ২ মে থেকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে রোগী ভর্তি শুরু হয়। রবিবার পর্যন্ত মোট ৯ দিনে প্রায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ছিল। ২ মে প্রথম দিনে এক জন মারা যায়। এই নয় দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ১৫ জনের।

ঢামেক কোভিড ইউনিটের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ বলেন, গত নয় দিনে ঢামেকের নতুন কোভিড-১৯ হাসপাতালে মারা গেছে ৮৯ জন।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন ১৯৫ জন। এর মধ্যে আইসিউতে আছেন ১০জন। গত ২ মে থেকে ১০মে পর্যন্ত রোগী ভর্তি হয়েছিল প্রায় প্রায় ৬০০ জন। অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় গেছেন। আবার অনেকেই হাসপাতালের কাউকে কিছু না বলে চলে গেছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক সংখ্যা আমার জানা নেই। তবে মৃত্যুর হার নয় দিনে অনেক। এদের মধ্যে করোনা সন্দেহের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিডে আক্রান্ত হয়েও মারা গেছে কয়েকজন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com