শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনর্মূল্যায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
গতকাল রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে চাইলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
শিক্ষার্থীরা জানায়, সশরীরে পরীক্ষা দিলেও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। অনেক শিক্ষার্থীর ৪র্থ বর্ষের দশটি কোর্সের মধ্যে নয়টিতে প্রথম শ্রেণী পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে। যেটি খুবই হতাশাজনক এবং একই সাথে লজ্জাদায়ক। আমরা কোনভাবেই ওই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করতে পারছি না।
শিক্ষার্থীরা আরও জানায়, আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ্রহণ করেছি এই পরীক্ষা খুব ভালো দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, আমাদের আশানুরূপ ফলাফল তো আসেইনি বরং সম্মানিত শিক্ষক মহোদয়ের দায়সারাভাবে খাতা মূল্যায়ন করার জন্য আমাদের খারাপ ফলাফল এসেছে। শিক্ষার্থীরা জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান ) চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ২০ জুলাই ২০২১ তারিখে ফলাফল প্রকাশিত হয় । ওই ফলাফলে ৭২ শতাংশ কৃতকার্য হয় এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। উক্ত ২৮ শতাংশ অকৃতকার্য ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তারা। ওই ফলাফলে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে জানান, এরই মধ্যে ২২ হাজার শিক্ষার্থীর ২৬ হাজার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে। ওই খাতা পুনর্মূল্যায়নের পর ছাত্র-ছাত্রীদের দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগ পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com