শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভাতে আছে বিপদ, বিষমুক্ত করবেন যেভাবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ইদানিং ধানচাষে যে পরিমাণ কীটনাশক ও রাসায়নিক ব্যবহার করা হয় তাতে চালও হয়ে গেছে কারসিনোজেন তথা ক্যানসার সৃষ্টিকারী খাবার। আবার জমিতে থাকা আর্সেনিক সহজেই গাছ বেয়ে চলে আসতে পারে ধানে। এতেও আপনার রান্না করা সাদামাটা ভাতটা হয়ে উঠতে পারে প্রাণঘাতী রোগের কারণ। গরম গরম রান্না করা ভাত খেলেও দেখা দিতে পারে নানা ধরনের বিষক্রিয়া, এমনকি ক্যানসারও। ইংল্যান্ডের কুইনস ইউনিভার্সিটি অব বেলফেস্ট ও ক্যালিফোর্নিয়া টিচারস স্টাডির গবেষণায় উঠে এসেছে এমন অনেক তথ্য-প্রমাণ। গবেষকরা চালে আর্সেনিকের আশঙ্কাই করছেন বেশি। যার কারণে হতে পারে তীব্র পেট ব্যথা, বমি ও ক্যান্সার। এ কারণে গবেষকরা দিয়েছেন কিছু সমাধানও।
কুইনস ইউনিভার্সিটি অব বেলফাস্ট জানালো চালকে আর্সেনিকমুক্ত করার সবচেয়ে ভালো উপায়টা হলো রান্নার আগে সেটাকে সারারাত ভিজিয়ে রাখা। এতেই চালের ৮০ ভাগ আর্সেনিক চলে যায়। সারারাত ভেজানো সম্ভব না হলেও অন্তত ৩-৪ ঘণ্টা ভেজালেও চাল হবে নিরাপদ। আবার রান্নার সময় এক কাপ চালে ৫ কাপ পানি ব্যবহার করতেও বলেছেন গবেষকরা। রান্না হলে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেললেও আর্সেনিক দূষণ রোধ করা সম্ভব। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com