বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মধুপুরে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) :
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

টাঙ্গাইলের মধুপুরে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে তাল গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ের আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা ইয়াসমীন। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা বেগম লাভলীসহ মধুপুরের প্রতিটি ইউনিয়ন দলনেতাগন উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে আনসার ভিডিপি দলনেতাদের মাধ্যমে মধুপুরের প্রতিটি ইউনিয়নে তাল গাছ রোপন কার্যক্রম বাস্তবায়নের জন্য দলনেতাদের মাঝে তালের চারা বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com