বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপুকে সম্বর্ধনা প্রদান

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি কবির বিন আনোয়ার (অপু) কে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আইনজীবী সমিতি ভবনে সম্বর্ধনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মীর রুহুল আমিন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুখ আহম্মেদ ও পুলিশ সুপার হাসিবুল আলম। জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রউফ পান্নার সঞ্চানায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংরাদেশ বার কাউন্সিলের সদস্য, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রহমান, আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওয়াহাব, সিনিয়র আইনজীবি এ্যাড. রজব আলী, এ্যাড. রনজিৎ মন্ডল, এ্যাড. আবুল কাশেম চাদ, সিনিয়র আইনজীবি এ্যাড. কামরুল ইসলাম শান্তা, শাহজাদপুর চৌকিবারের সিনিয়র আইনজীবি এ্যাড. মতিয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠানের সংবর্ধিত ব্যাক্তি ও প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার (অপু) বলেন, সিরাজগঞ্জের বিভিন্ন উন্নয়নে কাজ করছে সরকার। সেই ধারাবাহিকতায় আপনারা আমার কাছে যে দাবি গুলো করেছেন সেগুলো আমি আইন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও আইন সচিব এর সাথে কথা বলে করে দেওয়ার চেষ্টায় করবো। এ সময় তিনি আইনজীবী সমিতির সকল সদস্যদেরকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি মাস্ক প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com