বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সবজিতে আগুন, স্বস্তি মাছ-মাংসে

বেলাব (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

শীত আসতে ঢের বাকী। তবে সবজি বাজারে শীতের আমেজ। কারণ বাজার ভর্তি শীতের সবজি। তবে বাজারগুলোতে খুব চড়া দামেই বিক্রি হচ্ছে এসব সবজি। গরীব, মধ্যবিত্তদের সাধ্যের বাইরে। শাকের দামও অনেক চড়া। তাই শাক খেতে পছন্দ করেন এমন ক্রেতাকে ব্যয় করতে হচ্ছে বাড়তি টাকা। সবজির দাম চড়া হলেও মাছ ও মাংসের বাজার মোটামুটি স্থিতিশীল। গতকাল বেলাব উপজেলার বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শীতকালীন সবজি শিমের দাম সবচেয়ে বেশি চড়া। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত। পাকা টমেটো ৮০ থেকে ১০০ টাকা কেজি, গাজর ৮০ টাকা কেজি, মাঝারি আকারের ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা। তবে করলা, পটোল, মুখি কচুসহ কিছু সবজি তুলনামূলক কম দামে কিনতে পারছেন ক্রেতারা। পাল্লা দিয়ে বাড়ছে কমন কিছু সবজি। ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা। এছাড়া চিচিঙ্গা ৩০ থেকে ৪০, পটোল ৩০ থেকে ৪০, কাঁচা পেঁপে কেজিপ্রতি ২০ থেকে ২৫, ঢ্যাঁড়স ৩০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৩০ টাকা ও কাঁচকলার হালি ২৫ থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, চড়া দামে এসব শীতকালীন সবজি কিনে ক্রেতার চাহিদা পূরণ করা হচ্ছে। সব ধরনের শাক কিনতে ক্রেতাদের চড়া দাম দিতে হচ্ছে। দেখা গেছে ছোট এক আঁটি লাল শাকের জন্য ক্রেতাদের ২০ থেকে ৩০ টাকা গুনতে হচ্ছে। মুলা শাক বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা আঁটি। পুঁই শাক, পাট শাক, কলমি শাক এসবের দামও চড়া। সবজির দাম চড়া থাকলেও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে মাছ-মাংস। দাম স্বাভাবিক রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৪০ টাকার মধ্যে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকায়। মুরগির পাশাপাশি দাম অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের। গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকার মধ্যে। খাসির মাংসের কেজি ৮০০ থেকে ৯০০ টাকা। মাছের বাজারেও দাম স্থিতিশীল দেখা যায়। প্রতি কেজি ইলিশ ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ৮০০ গ্রাম আকারের প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। এছাড়া রুই মাছ ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি, বোয়াল মাছ ৪০০ থেকে ৪৫০ ও পাবদা ৩০০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। বড় চিংড়ি ১ হাজার টাকা কেজিতে। এছাড়া গলদা চিংড়ি ৭০০ থেকে ৮০০ ও দেশী চিংড়ি ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। কাতল ৩০০ থেকে ৩৫০ টাকায়, পাঙাশ ১৫০ থেকে ১৭০, ছোট তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ এবং বড় তেলাপিয়া মাছ ১৯০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com